হেফাজত নেতা রেজওয়ান রফিকী গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

হেফাজত নেতা রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাতে হেফাজত নেতা রেজওয়ান রফিকীকে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, বায়তুল মোকাররমের সামনে সহিংসতার মামলায় রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সম্প্রতি গ্রেপ্তার হওয়ায় হেফাজত নেতাদের মুক্তির দাবিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্লাটফর্মে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।