১৭ নথি গায়েব: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪ কর্মচারী বরখাস্ত

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি গায়েবের ঘটনায় ৪ জন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।