খুলনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের আরোহী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স
খুলনায় সড়ক দুর্ঘটনায় সিয়াম (৪০) নামে এক ইজিবাইক আরোহী নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খুলনা-সাতক্ষীরার সড়কের হোগলাডাঙ্গা বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে।
এ বিষয়ে খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিদ্যুৎ সাব স্টেশনের সামনে ইজিবাইকের সঙ্গে একটি ছোট কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে সিয়াম নামে একজন ঘটনাস্থলে নিহত ও দুই জন আহত হয়েছেন।'
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।