ধামরাইয়ে ট্রাকচাপায় ২ ভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সোয় ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম দ‍্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই ভাই হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর এলাকার নাসির উদ্দীন (৪৫) ও ওয়াজি উল্লাহ (২৬)।

ওসি জানান, পাটুরিয়াগামী একটি ট্রাক ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।