নারায়ণগঞ্জে বাস চাপায় ২ বৃদ্ধা নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লা সোনাকান্দা এলাকার আমেলা খাতুন (৭০) ও একই এলাকার নূর জাহান (৬৫)।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পিরোজপুর এলাকার শুকতারা পাম্পের সামনে দুই বৃদ্ধা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই দুই বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।'
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাসান জানান, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।