নীলক্ষেতে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ছবি: সংগৃহীত
রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের সহকারী পরিচালক আব্দুল হালিম।
তবে, এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আব্দুল হালিম জানান, আগুন লাগার কারণ এবং অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন লাগে।
