মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মতিঝিল এলাকায় ট্রাকের ধাক্কায় কালাই খান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিশু আহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে শাপলা চত্বরে একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুজন হলো— আরাফাত (১০) ও ইয়াসিন (১৩)।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রাকের ধাক্কায় আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।