মিরপুরে বিস্ফোরণে আরও ১ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ৫

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরে বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।

আজ বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'মিরপুরের দুর্ঘটনায় আইসিইউতে রেনু বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান।'

গত বুধবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাসের পাইপ লাইন থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।