মিরপুরে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরে-১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় বিস্ফোরণ থেকে সৃষ্টি আগুনে দগ্ধ আরও দুই জন মারা গেছেন। আজ শুক্রবার সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হলো। হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, রাতে ভিন্ন ভিন্ন সময় তাদের মৃত্যু হয়। তাদের দুই জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালে ভর্তি বাকি চার জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

মৃত দুই জন হলেন— বাসার মালিক রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম ও টেকনিশিয়ান সুমন।

আইয়ুব হোসেন বলেন, শফিকুলের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বুধবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাসের পাইপ লাইন থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন
মিরপুরে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু
মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরনের অভিযোগ, দগ্ধ ৭