শরীয়তপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুর সদরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার সুজন দেয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি জানান, ওই দুই শিশু হলো—উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দেয়াল গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রায়হান (২) ও একই গ্রামের আল ইসলামের ছেলে ইব্রাহীম (৩)।

ওসি বলেন, 'পরিবারের অগোচরে বাড়ির কাছের সড়কে খেলার সময় পাশে থাকা বাঁওড়ে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।'