৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ চালু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ চালু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুরসালিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র ডেইলি স্টারকে জানায়, ভোররাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী 'মহানগর এক্সপ্রেস' একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ট্রেনটির একটি এসি কম্পারটমেন্ট লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

এরপর ঢাকা থেকে চট্টগ্রাম, চাঁদপুর ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

তবে ট্রেনটি ইঞ্জিনের সামনের দিকের কয়েকটি বগি নিয়ে চট্টগ্রামে চলে যায়।