ফলোআপের জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

স্টার অনলাইন রিপোর্ট

ফলোআপের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ শনিবার বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।

শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নয়াবাজারে দলীয় কার্যালয়ে একটি প্রোগ্রাম শেষ করে হাসপাতালে যাচ্ছেন।

এর আগে, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ২৬ দিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।