খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নেবেন আজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: স্টার ফাইল ফটো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনার টিকার দ্বিতীয় ডোজ আজ বুধবার দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে নেবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আজ দুপুর ২টায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে যাবেন।
গত ১৯ জুলাই খালেদা জিয়া করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।