টুকু-মুন্নার নেতৃত্বে যুবদলের নতুন কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের নতুন কমিটি গঠন করেছে বিএনপি।

আজ শুক্রবার দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তবে এটি যুবদলের আংশিক কমিটি, এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি বিএনপি।

২০১৭ সালের ১৭ জানুয়ারি গঠিত আগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল আলম নীরব ও টুকু।