ঢাকা উত্তর ও দক্ষিণে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা উত্তরের জন্য ৪৭ সদস্যের ও দক্ষিণের জন্য ৪৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে উত্তরের আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে।

আর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে দক্ষিণের আহ্বায়ক এবং দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে।