ফলোআপের জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুপুর ৩টায় চেয়ারপারসনকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।  গত কয়েক দিন আগে চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ ফলোআপের জন্য হাসপাতালে যাবেন।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় ২৬ দিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।