মুরাদ হাসানের ব্যাপারে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়, মামলা করবে কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় এবং এ বিষয়ে রাষ্ট্র ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে নিরাপদ সড়ক চাই আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি কেউ সংক্ষুদ্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার না। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুদ্ধ হন, আপনি মামলা করবেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুদ্ধ নয়।'