যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম তা অর্জন হয়নি: ফখরুল
যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম তা অর্জন হয়নি। দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে তাদের শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কিন্তু তা হয়নি। আজ এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বেগম জিয়া আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা আবারও সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।