শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় সিএমএইচে ভর্তি রওশন এরশাদ
শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা এবং ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় জাতীয় পার্টির নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, গত পরশু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তার ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যার বিষয়টি ধরা পরে। সে দিনই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত ৭৮ বছর বয়সী সংসদ সদস্য রওশন এরশাদ গত বেশ কয়েক মাস ধরে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছেন বলেও জানান তিনি।