‘সুনির্দিষ্ট অভিযোগে’ পরীমনির বাসায় র‍্যাবের অভিযান

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বিকেল ৪টার দিকে র‍্যাব পরীমনির বাসায় অভিযানে যায়।

পরীমনি এসময় ফেসবুকে লাইভে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেসময় তিনি টেলিফোনে দ্য ডেইলি স্টারকেও তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান।

র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে।

porimoni_0408.jpg
পরীমণির বাসার বাইরে র‍্যাব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভিড় করে উৎসুক জনতা। ছবি: আসিফুর রহমান

বিকেল ৪টার দিকে সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা বনানীতে পরীমনির বাসায় ঢোকার চেষ্টা করেন। লাইভে এসে পরীমনি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না।

বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।