ওখতিরকায় রুশ কামানের গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভের মধ্যবর্তী ওখতিরকা শহরে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন সেই অঞ্চলের প্রধান।
আজ মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওখতিরকা অঞ্চলের প্রধান দিমিত্রো ঝিভিৎস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে কয়েকটি ছবিসহ সেনাদের নিহতের সংবাদ জানিয়েছেন।
ছবিতে একটি ধ্বংসপ্রাপ্ত ৪ তলা ভবনে কর্মীদের উদ্ধারকাজের দৃশ্য দেখা যায়।
পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, এ ছাড়াও বেশ কয়েকজন রুশ সেনা ও স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করা যায়নি।