‘ওয়ার বন্ড’ ছাড়বে ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে অর্থ প্রদানের জন্য আজ মঙ্গলবার থেকে বন্ড বিক্রির পরিকল্পনা করেছে ইউক্রেন সরকার।

বিবিসি জানায়, ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানিয়েছে, এক বছর মেয়াদী প্রতিটি বন্ডের নামমাত্র মূল্য হবে ১ হাজার ইউক্রেনীয় হ্রিভনিয়া এবং বিনিয়োগকারীদের প্রদত্ত সুদের হার 'নিলামে নির্ধারিত হবে'।

বন্ড বিক্রি থেকে প্রাপ্ত আয় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।