কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রুশ কনভয়: মিডিয়া

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ সামরিক বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে ফ্রান্স ২৪, সাউথ চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরা।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যম দুটি এ তথ্য প্রকাশ করেছে।

ফ্রান্স ২৪ এর সংবাদে বলা হয়, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ রুশ সেনা বহর কিয়েভের উপকণ্ঠে এসে পৌঁছেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।

একইভাবে সাউথ চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরা তাদের সংবাদ শিরোনামে বলেছে, রুশ বাহিনীর বিশাল বহর কিয়েভের কাছে পৌঁছেছে।