হামলার আগে কিয়েভের বাসিন্দাদের সর্তক করল রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কিয়েভের বাসিন্দাদের উদ্দেশে এই সতর্কতা জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার প্রযুক্তিগত কেন্দ্র এবং কিয়েভের ৭২তম প্রধান সাইঅপস কেন্দ্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'আমরা ইউক্রেনের নাগরিক, যাদেরকে জাতীয়তাবাদীরা রাশিয়ার বিরুদ্ধে উস্কানির জন্য ব্যবহার করছে তাদের এবং একইসঙ্গে রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার অনুরোধ করছি।'