আগস্টেও দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা
দেশে করোনা সংক্রমণ না কমায় চলতি আগস্ট মাসে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ফি দিয়ে করোনা পরীক্ষা করা দেশের দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের জন্য কষ্টকর। বিষয়টি বিবেচনা করে জুলাই মাসে বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় হয়।
তবে, সংক্রমণ না কমায় চলতি আগস্ট মাসেও দেশের দরিদ্র জনগোষ্ঠীর কোভিড আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করতে দেশের সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।