করোনায় অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু
অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিচারপতি ফজলুর রহমানের জামাতা ব্যারিস্টার মুহাম্মদ সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিচারপতি ফজলুর রহমানকে ঢাকার দোহার উপজেলার পানকুন্ড গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইনমন্ত্রী আনিসুল হক সাবেক বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।