করোনা সংক্রমণের হার বিবেচনায় রেড জোনে ঢাকা-রাঙামাটি

স্টার অনলাইন রিপোর্ট

করোনা সংক্রমণের হার বিবেচনায় ঢাকা ও রাঙামাটিকে রেড জোন এবং রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিরহাট, যশোর ও দিনাজপুরকে হলুদ জোনে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সংক্রমণের হার বিশ্লেষণ করে জোনগুলো চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া, দেশের ৫৪ জেলাকে সবুজ জোনে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙ্গামাটিতে এই হার ১০ শতাংশ।

পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলেও জানানো হয়েছে।