কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৮০ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ে জেলায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
আজ শনিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৫৮ জন।'
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ২৮ জন, বাকি ১৬ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৪৭৭ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৬ জন এবং মারা গেছেন ৭৪৮ জন।