কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৫.১৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৫১টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৭ জন।'
তিনি আরও বলেন, 'মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'
বর্তমানে হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৪৫ জন। বাকি ১৫ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৪ জন।
এর আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনায় চার জনের জনের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ২৭৩টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩৮ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৭৩৯ জন।