কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্তের হার ১৭.৪৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

একই সময়ে ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ শতাংশ।

আজ শনিবার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৬৯ জন।'

তিনি আরও বলেন, 'মৃতরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'

বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন ৮১৩ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন ৭৩৫ জন।