কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৩৮.১৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে জেলায় ১৯৪টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৪ শতাংশ।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এইসময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯২ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, 'বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৬৪ জন।'
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ৭২১ জন।