কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৯.২৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০৩টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ২৪ শতাংশ।

আজ শুক্রবার করোনা ডেডিকেটেড ২৫-শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১০৪ জন।'

তিনি আরও বলেন, 'করোনায় মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'

বর্তমানে হাসপাতালে ৬২ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন ৮৫৬ জন।

কুষ্টিয়ায় এর আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ২৮১টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৬ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৭৩২ জন।