কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ১৯.০৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ও চার জনের উপসর্গ ছিল। একই সময়ে ২৬২টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০৮ শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

ডা. আশরাফুল ইসলাম বলেন, 'মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১১০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৩ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৫১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে চার জনের করোনা পজিটিভ ও একজনের উপসর্গ ছিল। একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৪৫ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৬৯৩ জন।