কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ২১.২৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আট জন এবং উপসর্গ নিয়ে একজনসহ মোট নয় জন মারা গেছেন।
একই সময়ে ২৯২টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আশরাফুল ইসলাম বলেন, 'গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৮৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯১ জন। হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৬০৩ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়। একই সময়ে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৩ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৬৬২ জন।