কোভিড-১৯: নতুন অ্যান্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরেকটি অ্যান্টিবডি চিকিত্সার অনুমোদন দিয়ে যুক্তরাজ্য। যা গুরুতর অসুস্থ রোগীদের ঝুঁকি কমাকে বলে জানানো হয়েছে।

নতুন এই অ্যান্টিবডির নাম সোট্রোভিম্যাব। বিজ্ঞানীরা বলছেন, প্রাথমিক পরীক্ষাগুলোর পর দেখা গেছে এটি ওমিক্রনের মতো নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভালো কাজ করবে।

নতুন ওষুধটি শিরায় প্রয়োগ করা হয়। যা ভাইরাসকে আমাদের কোষে প্রবেশ করতে থেকে বাধা দেয়।

ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, এক ডোজে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৭৯ শতাংশ পর্যন্ত কমেছে।  

মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিত্সার দ্বিতীয় ওষুধ এটি। যা যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো অনুমোদন করেছে।

এমএইচআরএর প্রধান নির্বাহী ডা. জুন রেইন বলেছেন, 'এটি আরও একটি ওষুধ যা কোভিড-১৯-এ আক্রান্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে এবং এই বিধ্বংসী রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দেয়।'

এ বিষয়ে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে উল্লেখ করে গবেষকরা বলছেন, 'ওষুধটি ভাইরাসের স্পাইক প্রোটিনের একটি অংশে কাজ করে। যা এখনো বড় পরিবর্তন বা মিউটেশনের মধ্য দিয়ে যায়নি, যার অর্থ এটার ভালোভাবে কাজ করা উচিত।'

ক্যান্সার বিষয়ক দাতব্য সংস্থা অ্যান্থনি নোলানের প্রধান নির্বাহী হেনি ব্রাউন্ড বলেছেন, 'ব্লাড ক্যান্সারের রোগীদের জন্য এটি ইতিবাচক খবর। আমরা জানি যে বৃহত্তর জনসংখ্যার তুলনায় কোভিড-১৯-এর টিকা পাওয়ার সম্ভাবনা কম।'