খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৩০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয় এবং ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগে গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, যশোরে ও কুষ্টিয়ায় চার জন করে মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ সাত হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৩৯১ জন।