খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২৫ জনের মৃত্যু হয় ও ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় আট জন, খুলনা ও ঝিনাইদহে পাঁচ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ এক হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৭০৬ জন।