খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২০ জনের মৃত্যু হয় ও ৪২০ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ছয় জন করে মারা গেছেন খুলনা ও কুষ্টিয়া জেলায়। এছাড়া, যশোরে দুজন, চুয়াডাঙ্গায় একজন এবং মেহেরপুরে তিন জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ চার হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৮২৯ জন।