খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ১৫.৭৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯৮৬টি নমুনা পরীক্ষায় ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ।

আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, খুলনা বিভাগের ১০ জেলায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টয় খুলনা বিভাগের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ৯৯ জন শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় ৬৭ জন, বাগেরহাটে সাত জন, সাতক্ষীরায় নয় জন, যশোরে ৩৮ জন, নড়াইলে ১৭ জন, মাগুরায় ১৫ জন, ঝিনাইদহে ২৩ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় সাত জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিলেন ২৯৭ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সেই সময় থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ আট হাজার ১৩০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ২৯২ জন।

গত বছরের ১৯ মার্চ থেকে এই বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৯৭১ জন।

সংক্রমণের শুরু থেকে বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭১৫ জনের।