খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪২০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২০ জনের।

আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে খুলনায়। অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়ায় পাঁচ জন, মেহেরপুরে তিন জন এবং বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগে চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৯৪২ জন এবং তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৮১১ জন।

এ ছাড়াও বিভাগে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ২৫৩ জন।