খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১৪.৫২ শতাংশ
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের জেলাগুলোতে মোট এক হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।
আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয় ও ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় একজন করে মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ আট হাজার ৭৫১ জনের শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৯৯৪ জন।