চট্টগ্রামে আজ মৃত্যু বেড়ে ৭, শনাক্ত ১৭.২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে এক হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪০ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে চার জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার একজন, বাঁশখালী উপজেলার একজন, আনোয়ারার পাঁচ জন, চন্দনাইশ উপজেলার পাঁচ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ২৭ জন, রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ১৮, ফটিকছড়ির ১২ জন, হাটহাজারীর ২৭ জন, সীতাকুণ্ডের সাত জন, মীরসরাই উপজেলার পাঁচ জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৬৩৪ জন ও ২৬ হাজার ৬৩৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৮০ ও উপজেলা পর্যায়ের ৫২৩ জনসহ মোট এক হাজার ২০৩ জন মারা গেছেন।