চট্টগ্রামে আজ মৃত্যু ৪, শনাক্ত ১২.৭৩ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১২৪ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। আজ শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়ার একজন, বাঁশখালী উপজেলার চার জন, আনোয়ারার পাঁচ জন, পটিয়ার নয় জন, বোয়ালখালীর ১৩ জন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের ২৮, ফটিকছড়ির নয় জন, হাটহাজারীর ৩১ জন, সীতাকুণ্ডের ১৬ জন ও পাঁচ জন মীরসরাই উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭০ হাজার ৮৫১ ও ২৫ হাজার ৯৮৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৬৫ ও উপজেলা পর্যায়ের ৫০৫ জনসহ মোট এক হাজার ১৭০ জন মারা গেছেন।