চট্টগ্রামে সংক্রমণ ১০ শতাংশের নিচে, মোট শনাক্ত প্রায় লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে এক হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৭৩ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৯৭ শতাংশ। আজ শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১০ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার সাত জন, বাঁশখালী উপজেলার একজন, আনোয়ারার দুই জন, পটিয়া উপজেলার দুই জন, বোয়ালখালীর পাঁচ জন, রাউজানের ২১ জন, ফটিকছড়ির তিন জন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের ছয় জন ও তিন জন মীরসরাই উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭২ হাজার ৫৯০ জন ও ২৭ হাজার ৩৩৫ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৯৫ ও উপজেলা পর্যায়ের ৫৪৬ জনসহ মোট এক হাজার ২৪১ জন মারা গেছেন।