চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭.৫০ শতাংশ, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৩ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৯ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৫০ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে নয় জনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। এ ছাড়া, বাঁশখালী উপজেলার ১৩ জন, আনোয়ারার ১১ জন, চন্দনাইশ উপজেলার দুই জন, পটিয়ার সাত জন, বোয়ালখালীর পাঁচ জন, রাঙ্গুনিয়ার একজন, রাউজানের ৪৩, ফটিকছড়ির ২৭ জন, হাটহাজারীর ২২ জন, সীতাকুণ্ডের সাত জন ও দুই জন মীরসরাই উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৪৬৮ জন ও ২৬ হাজার ৪৯৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৭৬ ও উপজেলা পর্যায়ের ৫২০ জনসহ মোট এক হাজার ১৯৬ জন মারা গেছেন।