চুয়াডাঙ্গায় আরও ৪ জনের মৃত্যু শনাক্ত ১৬.২৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।

একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নতুন ৪৭ শনাক্তকৃতের মধ্যে সদর উপজেলার ২১ জন, আলমডাঙ্গার ১৪ জন, দামুড়হুদার সাত জন ও জীবননগরে পাঁচ জন রয়েছেন।'

'একই সময়ে ২৬ জন সুস্থ হয়েছেন এবং জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ৫৪৩ জন।'

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৭০ জন রয়েছেন এবং হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৫৫১ জন।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯৭ জন ও শনাক্তের সংখ্যা ছয় হাজার ৩৬১ জনে দাঁড়িয়েছে।