চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ শনাক্ত ১৭.৯১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৩টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯১ শতাংশ।

এ সময় সুস্থ হয়েছেন ৯৮ জন।

আজ বুধবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১২ জন, আলমডাঙ্গায় সাত জন, দামুড়হুদায় সাত জন ও জীবননগরে পাঁচ জন রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে আছেন ৬৫ জন আর হোম আইসোলেশনে আছেন এক হাজার ৩১৬ জন।

এর আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ছয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা যান। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়।

জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯৯ জন ও আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪১৫ জন।