চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শনাক্ত ১২.৮৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।

আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

শনাক্তদের মধ্যে সদর উপজেলার ছয় জন, আলমডাঙ্গার ছয় জন ও জীবননগরের ১১ জন রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, 'এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ৭৩৭ জন।

তিনি জানান বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন এবং হোম আইসোলেশনে আছেন এক হাজার ৩৮৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় চার জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা যান। একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ১৯৯ জন এবং শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩৮৪ জন।