চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩২

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন।

একই সময়ে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছে ৩২ জন।

আজ শুক্রবার সকাল পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০০ জনে। মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৬১ জন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য জানান।

২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১২০ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৯ জন।

বর্তমানে জেলায় সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে আছেন ৬৮ জন এবং হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৬৪ জন।

নতুন যে ৩২ জন শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সদরের ১৭ জন, আলমডাঙ্গার আট জন, দামুড়হুদার চার জন এবং জীবননগরের তিন জন আছেন।