জাপান থেকে দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ডোজ টিকা
কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ টিকা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সন্ধ্যা সোয়া ৭টায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
এর আগে, গত ২১ আগস্ট জাপান সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠায়। ৩ আগস্ট পাঠায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ।
এ ছাড়া, গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।